শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও জনসমক্ষে বক্তব্য প্রদানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জেটিইসি ডিবেট ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘স্পিকইজি ১.০’ সফলভাবে সম্পন্ন হয়েছে। কলেজের দশম ব্যাচের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাবলীলভাবে কথা বলা ও আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য উপস্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ পান। সফলভাবে আয়োজন সম্পন্ন করায় আয়োজকদের পক্ষ থেকে সকল বিজয়ী ও অংশগ্রহণকারীকে অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানটি সফল করতে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ মূল্যবান সময়, সহযোগিতা ও উৎসাহ প্রদান করেন। এজন্য আয়োজকদের পক্ষ থেকে শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও অংশগ্রহণে ‘স্পিকইজি ১.০’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com