বুটেক্সের শিক্ষার্থী কল্যাণের পরিচালক অধ্যাপক ড. মশিউর রহমান খাঁন কে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) অধ্যাপক ড. মশিউর রহমান খান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে এবং ফুসফুসে সমস্যা দেখা দিয়েছে। একই সঙ্গে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে তার অবস্থা শঙ্কামুক্ত নয়।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com