ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জাতীয় সংসদে এই নতুন কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

গঠিত কমিটিতে দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়াকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। সংসদ সূত্রে জানা গেছে, মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতি ক্রমে মাননীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদীয় এই কমিটির বিস্তারিত তালিকা ও সদস্যদের নাম ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সরকারি দলের মোট ছয়জন সংসদ সদস্যকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বিরোধী দলীয় প্রতিনিধিত্ব হিসেবে জামায়াতে ইসলামীর দুইজন সংসদ সদস্য এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন-৪৮) ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি এতে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হয়েছেন।

নবগঠিত এই কমিটি দেশের ঐতিহ্যবাহী বস্ত্র ও পাট খাতের সার্বিক উন্নয়ন, নীতি নির্ধারণী দিকনির্দেশনা প্রদান এবং মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনায় কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি সংসদীয় নজরদারি জোরদার ও খাতের অভ্যন্তরীণ স্বচ্ছতা নিশ্চিত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com