বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের অবস্থান আরও সুদৃঢ় করতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বহুজাতিক ব্যাংক এইচএসবিসি। এই কৌশলগত অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক বাজারে দেশের পোশাকের ব্র্যান্ডিং জোরদার করা এবং নতুন রপ্তানি বাজার তৈরি করা।
এই সহযোগিতার মাধ্যমে বিশ্বসেরা ফ্যাশন ব্র্যান্ডগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক ব্যবসায়িক ফোরাম আয়োজনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর অংশ হিসেবে হংকংয়ে একটি বিশেষ ফ্ল্যাগশিপ ইভেন্টের আয়োজন করা হবে, যা নতুন সোর্সিং পার্টনার বা ক্রেতাদের আকৃষ্ট করতে এবং বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের তৈরি পোশাকের পরিধি বাড়াতে বড় ভূমিকা রাখবে।
এই যৌথ উদ্যোগের অংশ হিসেবে ১২ জুলাই ২০২৬ তারিখে ঢাকার বিজিএমইএ কমপ্লেক্সে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।দেশের তৈরি পোশাক খাতের এই অন্যতম বড় কোলাবোরেশনের গুরুত্বপূর্ণ সব তথ্য ও আপডেট নিয়মিত তুলে ধরছে টেক্সটাইল টুডে।

