EMMTEX SLN Textile Industry Advertisement Banner

দেশের বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু ও অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শনিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গভর্নর মোস্তাকুর রহমান।

গভর্নর জানান, এই তহবিলের আওতায় ঋণের বিপরীতে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে। ফলে উদ্যোক্তারা ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন। তিনি বলেন, তহবিলের মোট ৬০ হাজার কোটি টাকার মধ্যে ৪১ হাজার কোটি টাকা সরবরাহ করবে বাণিজ্যিক ব্যাংকগুলো এবং বাকি ১৯ হাজার কোটি টাকা আসবে পুনঃঅর্থায়ন তহবিল থেকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই তহবিল থেকে বন্ধ কলকারখানা পুনরায় চালুর পাশাপাশি কৃষি, তৈরি পোশাক, সিএমএসএমই, পরিবেশবান্ধব শিল্প ও ক্রিয়েটিভ ইকোনমি খাতে অর্থায়ন করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, এ উদ্যোগের মাধ্যমে প্রায় ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের জিডিপি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

সংবাদ সম্মেলনে গভর্নর আরও বলেন, দেশের ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও খেলাপি ঋণের কারণে আর্থিক খাতে চাপ তৈরি হয়েছে। তিনি দাবি করেন, প্রায় ৫ লাখ কোটি টাকা দেশ থেকে বেরিয়ে গেছে এবং ঋণের বড় একটি অংশের বিপরীতে পর্যাপ্ত সম্পদ নেই।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com