EMMTEX SLN Textile Industry Advertisement Banner

নিটার শিক্ষার্থী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে প্রায় দীর্ঘ ৮ বছর পর পুনরায় চালু করা হয়েছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নিটার ক্যাম্পাসের ডাইনিং ব্যবস্থা। শিক্ষার্থীদের স্বাস্থ্য, পুষ্টি ও আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করে প্রতিদিন স্বল্প মূল্যে সুষম ও মানসম্মত খাবারের ব্যবস্থা রাখা হয়েছে এই ডাইনিংয়ে।

দীর্ঘদিন পর পুনরায় চালু হওয়া এই উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। স্বল্প খরচে স্বাস্থ্যসম্মত খাবারের সুবিধা পেয়ে শিক্ষার্থীরা প্রশংসায় ভাসাচ্ছেন ডাইনিং পরিচালনার দায়িত্বে থাকা চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের। তাদের মতে, এই উদ্যোগ ক্যাম্পাস জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে এবং শিক্ষার্থীদের দৈনন্দিন ভোগান্তি অনেকাংশে কমিয়েছে। শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।

ডাইনিং ব্যবস্থাপনার দায়িত্বে থাকা চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা জানান, “স্টুডেন্টদের সুবিধার কথা চিন্তা করেই আমরা এই ডাইনিং ব্যবস্থা পুনরায় চালু করেছি। পড়াশোনার পাশাপাশি এই দায়িত্ব পালন করা অবশ্যই চ্যালেঞ্জিং, তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে শিক্ষার্থীদের জন্য এই সুবিধা অব্যাহত রাখা যায়।”

তারা আরও বলেন, “আমাদের পরবর্তী জুনিয়রদের প্রতিও আহ্বান থাকবে, তারা যেন ভবিষ্যতেও এই সুন্দর উদ্যোগটি ধরে রাখে। সাধারণ শিক্ষার্থীরা যাতে সবসময় এই সুবিধা ভোগ করতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে এই ডাইনিং ব্যবস্থা সুন্দরভাবে পরিচালিত হতে দেখাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বার্থকতা।”

ক্যাম্পাস সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত এ ধরনের উদ্যোগ নিটারে একটি ইতিবাচক ও সহমর্মিতাপূর্ণ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com