টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সংগঠন আইটিইটি–বাংলাদেশের সদস্য সচিব ইঞ্জি. মোঃ এনায়েত হোসেন পদত্যাগ করেছেন। শুক্রবার (১৬ মে) তিনি আইটিইটি–বাংলাদেশের অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়কের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আসন্ন আইটিইটি–বাংলাদেশের ১৫তম কাউন্সিল নির্বাচনে তিনি সভাপতি পদে নির্বাচন করতে আগ্রহী। টেক্সটাইল মিররকে ইঞ্জি: এনায়েত হোসেন বলেন, একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করার স্বার্থে সদস্য সচিবের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তিনি একই দিন অর্থাৎ ১৬ মে ২০২৬ থেকে সদস্য সচিব পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন এবং তার পদত্যাগপত্র গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য, ইঞ্জি. মোঃ এনায়েত হোসেন দীর্ঘদিন ধরে আইটিইটি–বাংলাদেশের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।

