EMMTEX SLN Textile Industry Advertisement Banner

টেক্সটাইল খাতে শিক্ষার্থী উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে নিটার টেক্সটাইল ক্লাব এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি। এই সমঝোতার মাধ্যমে ভবিষ্যতে টেক্সটাইল শিক্ষা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম এবং বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষামূলক উদ্যোগে একসঙ্গে কাজ করবে দুই সংগঠন।

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি জানায়, শিক্ষার্থী ও তরুণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য কার্যকর সুযোগ তৈরি এবং ইন্ডাস্ট্রির সঙ্গে সংযোগ বৃদ্ধিতে তারা নিয়মিত কাজ করে যাচ্ছে। অন্যদিকে নিটার টেক্সটাইল ক্লাব মনে করে, এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত প্রস্তুতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই সংগঠনের পারস্পরিক সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com