দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পকে আরও আধুনিক, দক্ষ ও বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (বিটিকেজি ২০২৬)।
আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-এ চারদিনব্যাপী এ আয়োজন চলবে।
প্রদর্শনীতে দেশি-বিদেশি শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী এবং যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান অংশ নেবে। টেক্সটাইল শিল্পের উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, নতুন মেশিনারি এবং উদ্ভাবনী সমাধান তুলে ধরা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনীতে স্পিনিং, উইভিং, নিটিং মেশিনারি, এমব্রয়ডারি প্রযুক্তি, ডাইং ইক্যুইপমেন্ট, প্রিন্টিং মেশিন এবং টেক্সটাইল এক্সেসরিজসহ নানা পণ্য ও প্রযুক্তি প্রদর্শিত হবে।
উদ্যোক্তা, প্রকৌশলী, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য এটি নতুন প্রযুক্তি জানার, বাজার বিশ্লেষণ করার এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
আয়োজকদের মতে, এই প্রদর্শনী দেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগ্রহীরা অনলাইনে প্রি-রেজিস্ট্রেশনের মাধ্যমে সহজেই অংশগ্রহণ করতে পারবেন।
শিল্প সংশ্লিষ্টদের মতে, আধুনিক প্রযুক্তি, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (বিটিকেজি ২০২৬) হতে যাচ্ছে এ খাতের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন।
রেজিস্ট্রেশন লিংকঃ https://tinyurl.com/5n8tke7w

