EMMTEX SLN Textile Industry Advertisement Banner

দেশের তৈরি পোশাক খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হ্যামস গ্রুপ আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ আবারও রেখেছে। ‘নেক্সট সোর্সিং বাংলাদেশ অ্যাওয়ার্ডস ২০২৫’-এ মর্যাদাপূর্ণ ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এই সাফল্যের মাধ্যমে ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত টানা চার বছর শ্রেষ্ঠত্বের এই মুকুট ধরে রেখে এক অনন্য মাইলফলক স্পর্শ করল হ্যামস গ্রুপ।

বুধবার (২৩ এপ্রিল ২০২৬) রাজধানীর রেডিসন ব্লু ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশ্বিক পোশাক সরবরাহ ব্যবস্থায় উৎপাদন দক্ষতা, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে। বিশেষ করে, বর্তমানে বিশ্ববাজারের কঠিন ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেও অংশীদারদের কাছে নিরবচ্ছিন্ন ও উচ্চমানের সেবা পৌঁছে দেওয়ার সক্ষমতাই হ্যামস গ্রুপকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

হ্যামস গ্রুপের এই ধারাবাহিক সাফল্যের নেপথ্যে রয়েছে তাদের উদ্ভাবনী কর্মপরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনা। শুধু মূল প্রতিষ্ঠানই নয়, তাদের সহযোগী প্রতিষ্ঠান ‘ভিক্টোরিয়া ইন্টিমেটস লিমিটেড’-এর বিভিন্ন সময়ের অর্জনও প্রতিষ্ঠানের গুণগত মান বজায় রাখার শক্তিশালী সংস্কৃতিকে প্রতিফলিত করে।

পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে হ্যামস গ্রুপের প্রতিনিধিরা জানান, টানা চার বছরের এই অর্জন মূলত তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং কর্মীদের নিরলস পরিশ্রমের ফসল। উদ্ভাবন, কর্মদক্ষতা বৃদ্ধি এবং শক্তিশালী টিমওয়ার্ককে পুঁজি করেই তারা ধারাবাহিকভাবে এই সাফল্যের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে।

আগামী ২০২৬ সালকে সামনে রেখে হ্যামস গ্রুপ নতুন লক্ষ্য নির্ধারণ করেছে। বাংলাদেশের টেক্সটাইল খাতে আরও আধুনিক ও বৈশ্বিক মানদণ্ড স্থাপন করাই এখন তাদের মূল লক্ষ্য, যেন বিশ্ববাজারে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগটি আরও মর্যাদা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।সযোগ্যতা ও মর্যাদা অর্জন করে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com