EMMTEX SLN Textile Industry Advertisement Banner

রাজধানীর দারুসসালাম এলাকায় একটি গার্মেন্টস কারখানায় তিন শতাধিক নারী কর্মীকে নিয়ে স্বাস্থ্য ও হাইজিন বিষয়ক একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস ও ওয়েলবিং ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের মধ্যে অনন্যা স্যানিটারি ন্যাপকিনের সহায়তায় স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

সেমিনারে নারী কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং সুরক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। তাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয়তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলবিং ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. তাহরিমা তানিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটসের লোকাল প্রেসিডেন্ট সৌরভ অধিকারী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়েলবিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটসের লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রাজিকুল হাসান। তিনি বলেন, চলতি বছরে গার্মেন্টস, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ মোট ৫০টি স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনা রয়েছে। আজকের আয়োজনটি সেই বৃহৎ পরিকল্পনার একটি প্রাথমিক উদ্যোগ হিসেবে বাস্তবায়ন করা হয়েছে।

সেমিনারে আরও বক্তব্য দেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মো. রাকিব হাসান অভি এবং অপারেশন ডিরেক্টর গোলাম মাবুদ।

আয়োজকরা জানান, নারী গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং তাদের সক্ষমতা উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com