EMMTEX SLN Textile Industry Advertisement Banner

আশুলিয়ায় দুটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ, ফলে বিপাকে পড়েছেন প্রায় চার হাজার শ্রমিক।

বুধবার সকালে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ টাঙানো হলে কর্মস্থলে এসে শ্রমিকরা প্রবেশ করতে পারেননি।

জানা গেছে, আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যাশন ফোরাম লিমিটেড এবং কুটুরিয়া এলাকার জে এ অ্যাপারেলস কারখানা সম্প্রতি শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে বন্ধ করে দেওয়া হয়। সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা বন্ধের ঘোষণা দেখে ক্ষোভ প্রকাশ করেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে শ্রমিকরা এলাকা ত্যাগ করেন।

শ্রমিকদের অভিযোগ, বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, যা তাদেরকে চরম আর্থিক অনিশ্চয়তায় ফেলেছে। এ ঘটনার প্রতিবাদে দুপুরে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।এদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com