EMMTEX SLN Textile Industry Advertisement Banner

আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে আনন্দ ভাগাভাগি করে নিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আজ পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার উদ্যোগে সহমর্মিতার ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগে অংশগ্রহণ করেন বন্ধুসভার সদস্যরা।

ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। সেই ভাবনা থেকেই বন্ধুসভার পক্ষ থেকে এই আয়োজন করা হয়, যাতে অসহায় ও দরিদ্র মানুষেরাও ঈদের আনন্দে শামিল হতে পারেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার সভাপতি অনিক কর্মকার এবং সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বন্ধুসভার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের মানুষের পাশে থেকে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com