এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাসটেইনেবল আরএমজি হিসেবে ভূষিত হয়েছে এভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এভিন্স গ্রুপের একটি লিড প্লাটিনাম-প্রত্যয়িত পরিবেশবান্ধব গ্রিন কারখানা।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে পরিবেশ রক্ষা, দায়িত্বশীল উৎপাদন ও টেকসই ব্যবস্থার প্রতি এভিটেক্সের অবিচল প্রতিশ্রুতি ও দক্ষতার পরিচয় বহন করে এই সম্মানজনক স্বীকৃতি।
এই গৌরবময় অর্জনের জন্য এভিন্স গ্রুপ পরিবারের সবাইকে অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই স্বীকৃতি বিশ্বমানের পোশাক শিল্পে আরও পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে এবং নতুন নতুন উদ্ভাবনে নেতৃত্ব দিতে সবাইকে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

