বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিবিএল গ্রুপের সব কারখানা বন্ধের খবর ছড়িয়ে পড়ে। তবে ডিবিএল গ্রুপের পক্ষ থেকে খবরটি সঠিক নয় বলে জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানায় কারখানা কর্তৃপক্ষ।

ফেসবুক পোস্টে তারা জানান, “কিছু সংবাদপোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডিবিএল গ্রুপের সকল কারখানা বন্ধের যে খবর ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয়।”

এছাড়াও তারা শুধুমাত্র ডিবিএল গ্রুপের অফিসিয়াল যোগাযোগের উপর নির্ভর করতে অনুগ্রহ প্রকাশ করেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com