দি ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশের ১৫তম কাউন্সিলের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির সভায় নতুন সম্মানীয় পৃষ্ঠপোষক (অনারারি প্যাট্রন) ও উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আইটিইটি বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে গত ১৫ আগস্ট এ সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সংগঠনের মহাসচিব ইঞ্জিনিয়ার এএসএম হাফিজুর রহমান নিক্সন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন কমিটিতে দুইজন সংসদ সদস্যকে সম্মানীয় পৃষ্ঠপোষক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন— ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, এমপি এবং ইঞ্জিনিয়ার মাহবুব হাকীম, এমপি।
একই সঙ্গে ৯ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন: ইঞ্জিনিয়ার মাহবুব-ই রাব্বানী, ড. ইঞ্জিনিয়ার আনোয়ার হাসান নূর, ইঞ্জিনিয়ার মাহবুবার রহমান, অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এএনএম আহমেদ উল্লাহ, ইঞ্জিনিয়ার মো. সামছুজ্জামান, সিআইপি, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন মিঞা, ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, সিআইপি, অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার জুলহাস উদ্দিন, ইঞ্জিনিয়ার দেওয়ান সাইফুল আলম মাসুদ।

