Advertisement

বাংলাদেশের তৈরি পোশাক খাতের অন্যতম প্রতিষ্ঠান পুরবাণী ফ্যাশন লিমিটেড আবারও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। নেক্সট সোর্সিংয়ের পক্ষ থেকে টানা দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠানটিকে সম্মাননা দেওয়া হয়েছে, যা তাদের ধারাবাহিক সাফল্য ও অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত।

বুধবার (২৩ এপ্রিল ২০২৬) রাজধানীর রেডিসন ব্লু ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন পরিচালক শারমিন হাই এবং জাকারিয়া হোসাইন সরকার ফারহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর মাসুম বিশ্বাস ও সিনিয়র এজিএম এস. এম. আসিফ হাবিব।

সিরাজগঞ্জে অবস্থিত পুরবাণী ফ্যাশন লিমিটেড একটি এলইইডি প্লাটিনাম সার্টিফায়েড কারখানা, যা টেকসই উৎপাদন ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার জন্য সুপরিচিত। এই অর্জন প্রতিষ্ঠানটির দক্ষ কর্মী, শক্তিশালী অংশীদারিত্ব এবং মানসম্মত সেবা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতেও তারা উদ্ভাবন, গুণগত মান ও আন্তর্জাতিক অংশীদারদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য তৈরি করতে কাজ চালিয়ে যাবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com