Advertisement

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম মঙ্গলবার (২১ এপ্রিল) একদিনের নরসিংদী সফরকালে দুটি পাটকলসহ একটি শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সকাল ৭টায় সফর শুরু হ্য। সকাল ৯টায় পলাশ উপজেলার কো-অপারেটিভ জুট মিলস এবং সকাল ১০টায় ঘোড়াশাল উপজেলার বাংলাদেশ জুট মিলস পরিদর্শন করেন। পাশাপাশি ঘোড়াশালের প্রাণ কারখানা (এএমসিএল) ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।

সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পাটকলগুলোর বর্তমান অবস্থা সরেজমিনে পর্যালোচনা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা পাটকলগুলো ইজারার মাধ্যমে পুনরায় চালুর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এতে উৎপাদন বাড়বে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। ইতোমধ্যে কয়েকটি পাটকল ইজারা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং মূল্যায়ন প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ জুট মিলস লিমিটেডের মোট জমির পরিমাণ প্রায় ৭৭ একর। এর একটি অংশ ইজারার মাধ্যমে শিল্প কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে। প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ১৩ হাজার ৯৬৮ মেট্রিক টন, যেখানে হেসিয়ান ও স্যাকিং পণ্য উৎপাদিত হয়। অন্যদিকে, কো-অপারেটিভ জুট মিলস ইজারার লক্ষ্যে আগেই আগ্রহপত্র (ইওআই) আহ্বান করা হয়েছে এবং প্রক্রিয়াটি বর্তমানে চলমান।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com