Advertisement

প্রজেক্ট, ইন্টার্নশিপ ও ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা পেলেন শিক্ষার্থীরা মঙ্গলবার (১২ মে, ২০২৬) সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর কনফারেন্স রুমে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বিভাগের ১২তম ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “বিয়ন্ড ক্লাসরুম অ্যাপারেল কনফারেন্স ২০২৬”।

“ফ্যাশন পরিবর্তিত হয়, কিন্তু অ্যাপারেল গড়ে তোলে পরিচয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কনফারেন্সে শিক্ষার্থীদের প্রজেক্ট, ইন্টার্নশিপ ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বিভাগের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি ইন্ডাস্ট্রি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত প্রস্তুতি এবং টেক্সটাইল ও অ্যাপারেল খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে তুলতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কনফারেন্সে বিভাগের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com