Advertisement

আইটিইটির ১৫তম নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা, নির্বাচনী তফসিল এবং নির্বাচনী বাই-লজ আইটিইটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মশিউর রহমান খাঁন এক বিজ্ঞপ্তিতে জানান, নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য আইটিইটির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়া নির্বাচন পরিচালনার অন্যান্য নীতিমালা ও শর্তাবলি সংগঠনের গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে, যা ওয়েবসাইটে সংযুক্ত আছে।

আগ্রহী প্রার্থী ও ভোটারদের প্রকাশিত তথ্য অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com