Advertisement

এই পার্টনারশিপের মাধ্যমে টুর্নামেন্টজুড়ে থ্রেড টাইটেন্স দলের সকল আপডেট, ম্যাচ হাইলাইটস, এক্সক্লুসিভ টিম কনটেন্ট, খেলোয়াড় পরিচিতি এবং বিশেষ মুহূর্ত তুলে ধরা হবে টেক্সটাইল মিররের প্ল্যাটফর্মে। দলটির প্রতি সমর্থকদের আগ্রহ ও সম্পৃক্ততা আরও বাড়াতে কাজ করবে এই মিডিয়া সহযোগিতা। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ সোহান।

অভিজ্ঞতা ও তরুণ উদ্যমের সমন্বয়ে গঠিত থ্রেড টাইটেন্স স্কোয়াড ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। দলের অধিনায়ক স্বপনের নেতৃত্বে এবারের আসরে শিরোপার লক্ষ্যে মাঠে নামবে দলটি। থ্রেড টাইটেন্স স্কোয়াড: * ম্যানেজার: শেখ সোহান * অধিনায়ক: স্বপন খেলোয়াড় তালিকা: সীমান্ত সরকার, মাহিন, সামি, জিদান, ইফতি, হারুন, রাকিব, পার্থ, আয়ন, মুন্না, তালহা, তকি, আনসার, মুনতাসির, হাসিবুর, ইউশা, সিয়াম, আরিফ এবং মুস্তাকিন।

থ্রেড টাইটেন্স জানায়, “টেক্সটাইল মিররের মতো একটি জনপ্রিয় প্ল্যাটফর্মকে মিডিয়া পার্টনার হিসেবে পেয়ে আমরা আনন্দিত। আশা করছি এই যাত্রা আমাদের দল ও সমর্থকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।” অন্যদিকে টেক্সটাইল মিরর থেকেও জানানো হয়, নিটার প্রিমিয়ার লিগ ২০২৬-এ থ্রেড টাইটেন্সের সঙ্গে যুক্ত হতে পেরে তারা গর্বিত এবং পুরো টুর্নামেন্টজুড়ে দলটির পাশে থাকবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com