Advertisement

ইউনিভার্সিটি অব স্কলার্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্প্রিং-২০২৬ সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় বিভাগীয় কার্যক্রম, শিক্ষকবৃন্দ, পড়াশোনার কাঠামো এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

প্রাণবন্ত এই আয়োজনে নতুন শিক্ষার্থীরা শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়, যা তাদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে। এ সময় বিভাগীয় শিক্ষকরা দিকনির্দেশনামূলক বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সৃজনশীলতা এবং পরিশ্রমের মাধ্যমে সফল ক্যারিয়ার গড়ে তোলার আহ্বান জানান। নতুন শিক্ষাজীবনের এই সূচনায় শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানানো হয়।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com