Author: মিরর ডেস্ক

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, ডাকাতরা কারখানার সাব-স্টেশন ও অফিস থেকে প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। রোববার গভীর রাতে উপজেলার পুখুরিয়া এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে অবস্থিত অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় দেড়টার দিকে ২০ থেকে ২২ জনের একটি মুখোশধারী ডাকাত দল কারখানার ভেতরে ঢুকে পড়ে। তারা ধারালো অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে রাখে। এরপর ডাকাতরা কারখানার বিভিন্ন স্থানে ভাঙচুর চালায় এবং সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেয়। পরে সাব-স্টেশন থেকে তামার তারসহ মূল্যবান যন্ত্রাংশ এবং অফিসের কম্পিউটার নিয়ে…

আরও পড়ুন

চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (সিটেক)–এর সাতকানিয়া–লোহাগাড়া ফোরামের উদ্যোগে সম্প্রতি একটি মিটআপ অনুষ্ঠিত হয়েছে। মিটআপটি অনুষ্ঠিত গত রবিবার (২২ মার্চ) চট্টগ্রামের লোহাগাড়ায় অবস্থিত গ্রান্ড মাশাবী রেস্টুরেন্টে। এতে কলেজটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নিয়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সিটেক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতির উপস্থিতি আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। তিনি অ্যালামনাই নেটওয়ার্ককে আরও সক্রিয় ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মিটআপে সিটেক সাতকানিয়া–লোহাগাড়া ফোরামের ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন পন পিউর কেমিক্যাল গ্রুপের কান্ট্রি ম্যানেজার তোফাজ্জল হোসেন মানিক। সভাপতি…

আরও পড়ুন

টেক্সটাইল শিল্পে ফিনিশিং প্রক্রিয়া কাপড়ের চূড়ান্ত গুণগত মান ও ব্যবহারযোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতা থেকে কাপড় তৈরি হওয়ার পর বিভিন্ন ধরনের ফিনিশিং প্রয়োগের মাধ্যমে কাপড়কে নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়া হয়। যেমন নমনীয়তা, চকচকে ভাব, পানি প্রতিরোধ ক্ষমতা বা অগ্নি প্রতিরোধ ক্ষমতা। এইসব বিশেষ ফিনিশিংয়ের মধ্যে ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি, যা কাপড়কে আগুনের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশিং কী? ফ্লেম রিটার্ডেন্ট ফিনিশিং হলো এমন একটি টেক্সটাইল প্রক্রিয়া যেখানে নির্দিষ্ট রাসায়নিক পদার্থ কাপড়ে প্রয়োগ করা হয়, যাতে কাপড় আগুনের সংস্পর্শে সহজে জ্বলে না বা ধীরে জ্বলে। এর ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমে…

আরও পড়ুন

শীতের পোশাকের কথা উঠলেই যে তন্তুর নাম সবচেয়ে আগে মনে আসে, তা হলো উল। সোয়েটার, শাল, জ্যাকেট কিংবা কম্বল—এই সব পরিচিত শীতবস্ত্রের পেছনে রয়েছে উল নামের একটি প্রাকৃতিক তন্তু। ভেড়ার লোম থেকে সংগ্রহ করা এই তন্তু বহু শতাব্দী ধরে মানুষের পোশাক ও গৃহস্থালির নানা টেক্সটাইল পণ্য তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে। নরমতা, উষ্ণতা ধরে রাখার ক্ষমতা এবং টেকসই বৈশিষ্ট্যের কারণে উল আজও টেক্সটাইল শিল্পে একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে বিবেচিত হয়। উল মূলত একটি প্রাণিজ তন্তু। সাধারণত ভেড়ার লোম কেটে বা শিয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে এটি সংগ্রহ করা হয়। পরে বিভিন্ন ধাপের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই তন্তু সুতা ও কাপড়ে রূপান্তরিত করা হয়। প্রাকৃতিক…

আরও পড়ুন

আমাদের দৈনন্দিন জীবনের পোশাক—টি-শার্ট, সোয়েটার, জ্যাকেট বা স্পোর্টসওয়্যার—সবকিছুর পেছনেই রয়েছে নির্দিষ্ট ধরনের কাপড় ও বুনন প্রযুক্তি। পোশাক দেখতে একই রকম মনে হলেও এর ফ্যাব্রিকের গঠন ও তৈরির পদ্ধতি অনেক ক্ষেত্রে আলাদা হয়। বিশেষ করে নিট ফ্যাব্রিকের ক্ষেত্রে এই পার্থক্যটি আরও স্পষ্ট। টেক্সটাইল শিল্পে বহুল ব্যবহৃত দুটি নিট ফ্যাব্রিক হলো সিঙ্গেল জার্সি ও ডাবল জার্সি। দেখতে প্রায় একই মনে হলেও এই দুই ধরনের কাপড়ের গঠন, বৈশিষ্ট্য এবং ব্যবহারের ক্ষেত্রে রয়েছে গুরুত্বপূর্ণ পার্থক্য। নিট ফ্যাব্রিক সাধারণত সুতা দিয়ে ধারাবাহিকভাবে লুপ বা বৃত্ত তৈরি করে বোনা হয়। এই লুপগুলোর বিন্যাস ও তৈরির পদ্ধতির ওপর নির্ভর করে কাপড়ের ধরন নির্ধারিত হয়। আধুনিক পোশাক শিল্পে…

আরও পড়ুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৩৯টি প্রতিষ্ঠান ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকের (দ্বিতীয় প্রান্তিক) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যে দেখা গেছে, এই সময়ে মাত্র ৫টি কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। অন্যদিকে ১৬টি প্রতিষ্ঠানের আয় কমেছে এবং ৮টি কোম্পানি ধারাবাহিক লোকসানে রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, একই সময়ে ৪টি কোম্পানি লোকসান থেকে মুনাফায় ফিরেছে এবং ৬টি প্রতিষ্ঠান মুনাফা থেকে লোকসানে পড়েছে। যেসব কোম্পানির আয় বেড়েছে সেগুলো হলো—দুলামিয়া কটন, এনভয় টেক্সটাইলস, রহিম টেক্সটাইল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং তমিজউদ্দিন টেক্সটাইল। দ্বিতীয় প্রান্তিকে দুলামিয়া কটনের শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ পয়সা। চলতি…

আরও পড়ুন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে চলতি বছরের শুরুতেই এই বাজারে রফতানিতে বড় ধাক্কা লেগেছে। ২০২৬ সালের জানুয়ারিতে ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমে দাঁড়িয়েছে ১.৪৩ বিলিয়ন ইউরো, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫.২৫ শতাংশ কম। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে এই বাজারে রফতানির পরিমাণ ছিল ১.৯১ বিলিয়ন ইউরো। অর্থাৎ এক বছরে প্রায় ৪৮০ মিলিয়ন ইউরোর রফতানি কমেছে। পরিমাণ ও দামে একসঙ্গে পতন রফতানি কমার পেছনে প্রধান দুটি কারণ চিহ্নিত হয়েছে—পণ্যের পরিমাণ ও ইউনিট মূল্য, দুটোই কমেছে। ২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ থেকে ইইউতে ১২৬.৮০ মিলিয়ন কেজি পোশাক রফতানি হয়েছিল। ২০২৬ সালের জানুয়ারিতে তা কমে…

আরও পড়ুন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বুধবার সংগঠনের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, ফেব্রুয়ারি মাসের বেতন ইতোমধ্যে ৯৯.৯১ শতাংশ পোশাক কারখানায় পরিশোধ করা হয়েছে। বাকি দুটি কারখানায় বেতন দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, ঈদ বোনাস পরিশোধ হয়েছে ৯৯.৮১ শতাংশ কারখানায়। অবশিষ্ট চারটি কারখানায় বোনাস দেওয়ার কাজ চলমান রয়েছে। মাহমুদ হাসান খান আরও জানান, ঈদ উপলক্ষে সড়কে যানজট কমাতে শিল্পাঞ্চলভিত্তিক ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দেওয়া হচ্ছে। এতে মহাসড়কে চাপ কমবে এবং শ্রমিকদের যাতায়াত সহজ হবে বলে আশা…

আরও পড়ুন

আসন্ন ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন ‘পথশিশুদের মেহেদি উৎসব’। বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘জুলাই কালচারাল সেন্টার, বুটেক্স’ এ মানবিক উৎসবের আয়োজন করে। সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা এই আয়োজনে সংগঠনের নারী প্রতিনিধিরা পরম মমতা ও স্নেহের সঙ্গে পথশিশুদের হাতে মেহেদির রঙিন নকশা এঁকে দেন। পাশাপাশি তাদের মাঝে চুড়ি, টিপ, আতর, চুলের ক্লিপ ও চকলেটসহ নানা উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ আয়োজনে শহীদ মিনার প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠেছে। শিশুদের হাতে ‘ঈদ মোবারক’ লেখা মেহেদির নকশা…

আরও পড়ুন

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচয় অনেকটাই একপেশে একটি ধারণার মধ্যে সীমাবদ্ধ ছিল। অনেক ক্ষেত্রেই দেশটিকে কেবল কম খরচের উৎপাদন কেন্দ্র হিসেবে দেখা হয়েছে, যেখানে শ্রমিক শোষণ, শিল্প দুর্ঘটনা এবং দামের তীব্র প্রতিযোগিতার বিষয়গুলোই বেশি আলোচিত হয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলাচ্ছে। বাস্তবে বাংলাদেশের শিল্প খাত এখন অনেক বেশি বিস্তৃত, আধুনিক এবং পরিবর্তনশীল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার এই সময়ে দেশের শিল্পনীতি নতুনভাবে ভাবার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিচয়ও নতুনভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, একটি দেশের ব্র্যান্ডিং কেবল প্রচারণার বিষয় নয়; এটি বিনিয়োগ, ক্রেতাদের আস্থা, পর্যটন, কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক কোম্পানির দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের ওপরও বড়…

আরও পড়ুন