Author: মিরর ডেস্ক

বাংলাদেশ নিটওয়্যার খাতের সক্ষমতা বাড়াতে এবং উদ্ভাবনমূলক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জের (টিআইই) সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। বিকেএমইএ-র ঢাকা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম এবং নির্বাহী সভাপতি ফজলুল শামীম এহসান। অনুষ্ঠানে টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জের ঊর্ধ্বতন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় বিকেএমইএ ‘ইন অ্যাসোসিয়েশন পার্টনার’ হিসেবে টিআইই-র গুরুত্বপূর্ণ বিভিন্ন উদ্যোগে অংশ নেবে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো— পিআইআইসি (PIIC), টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ডস, টেক্সটাইল ইনোভেশন এক্সপো এবং বার্ষিক আন্তর্জাতিক গবেষণা সম্মেলন। এই সহযোগিতার মূল লক্ষ্য হলো দেশের নিটওয়্যার খাতে উদ্ভাবনী মানসিকতা তৈরি করা। খাত সংশ্লিষ্টরা…

আরও পড়ুন

আশুলিয়ায় দুটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ, ফলে বিপাকে পড়েছেন প্রায় চার হাজার শ্রমিক। বুধবার সকালে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ টাঙানো হলে কর্মস্থলে এসে শ্রমিকরা প্রবেশ করতে পারেননি। জানা গেছে, আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যাশন ফোরাম লিমিটেড এবং কুটুরিয়া এলাকার জে এ অ্যাপারেলস কারখানা সম্প্রতি শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে বন্ধ করে দেওয়া হয়। সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা বন্ধের ঘোষণা দেখে ক্ষোভ প্রকাশ করেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে শ্রমিকরা এলাকা ত্যাগ করেন। শ্রমিকদের অভিযোগ, বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, যা তাদেরকে চরম আর্থিক অনিশ্চয়তায় ফেলেছে। এ…

আরও পড়ুন

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার উদ্যোগে ‘মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২৬) পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বন্ধুসভার সভাপতি রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার সাবেক সভাপতি অভিজিৎ ঘোষ। এছাড়া বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরিচালক জহিরুল ইসলামসহ বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনটি অংশগ্রহণকারীদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন

শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল খাদ্যব্যবস্থা নিশ্চিত করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ নতুন করে ছাত্র-ছাত্রী ক্যান্টিন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক নোটিশে জানানো হয়, নতুন কমিটিতে একজন সভাপতি, সহ-সভাপতি, ম্যানেজার (হিসাবরক্ষক) এবং কয়েকজন সদস্য রাখা হয়েছে। এই কমিটির কার্যকাল ধাপে ধাপে নির্ধারিত হয়ে এপ্রিল ২০২৬ থেকে মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, কমিটির প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা, ক্যান্টিনের সার্বিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখা এবং আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা। পাশাপাশি সব ধর্মের শিক্ষার্থীদের জন্য উপযোগী খাবার সরবরাহের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে। নোটিশ অনুযায়ী, প্রতিদিন দুপুর…

আরও পড়ুন

জ্বালানি তেলের ঘাটতির কারণে দেশের অনেক তৈরি পোশাক কারখানায় জেনারেটর চালানো যাচ্ছে না। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিল্প সংশ্লিষ্টরা। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নতুন এক জ্বালানি সংকটের মুখে পড়েছে। জ্বালানি তেলের অভাবে অনেক কারখানার জেনারেটর বন্ধ হয়ে যাচ্ছে, ফলে উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি শনিবার (২৯ মার্চ) জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, ঈদের ছুটি শেষে শ্রমিক ও মালিকরা কারখানায় ফিরলেও জ্বালানি সংকটের কারণে স্বাভাবিক উৎপাদন শুরু করা যাচ্ছে না। বিদ্যুৎ সরবরাহে সমস্যা হলে আগে জেনারেটরের মাধ্যমে উৎপাদন চালু…

আরও পড়ুন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে পরিবেশবান্ধব উৎপাদনের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের কাছ থেকে নতুন করে আরও পাঁচটি পোশাক কারখানা লিড (LEED) সনদ পেয়েছে। এর ফলে দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮০টিতে। তৈরি পোশাক খাতে টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়নের ক্ষেত্রে বাংলাদেশ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। নতুন করে পাঁচটি কারখানা লিড সনদ পাওয়ায় দেশের সবুজ কারখানার সংখ্যা আরও বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বর্তমানে দেশে মোট ২৮০টি লিড সনদপ্রাপ্ত কারখানা রয়েছে। এর মধ্যে ১১৮টি প্লাটিনাম এবং ১৪৩টি গোল্ড রেটিং অর্জন করেছে। একইসঙ্গে বিশ্বের সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত শীর্ষ ১০০টি লিড কারখানার তালিকায় বাংলাদেশের ৫২টি কারখানা স্থান করে নিয়েছে। নতুন সনদপ্রাপ্ত…

আরও পড়ুন

পরিবেশবান্ধব শিল্পায়নে আবারও বড় অর্জন দেখাল বাংলাদেশ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিড (LEED) সনদপ্রাপ্ত বিশ্বের শীর্ষ ১০০ কারখানার মধ্যে ৫২টিই বাংলাদেশের তৈরি পোশাক কারখানা। সংশ্লিষ্টরা বলছেন, টেকসই উৎপাদন, জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর ফলেই এই অবস্থান অর্জন করেছে দেশ। তৈরি পোশাক খাতে পরিবেশবান্ধব বা ‘গ্রিন ফ্যাক্টরি’ গড়ে তোলায় বাংলাদেশ এখন বিশ্বে অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে। শিল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ডে লিড (Leadership in Energy and Environmental Design–LEED) সনদপ্রাপ্ত কারখানার তালিকায় বিশ্বের সেরা ১০০টির মধ্যে ৫২টি বাংলাদেশের। বাংলাদেশে বর্তমানে মোট ২৮০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা রয়েছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে ১১৮টি প্লাটিনাম এবং ১৪৩টি গোল্ড রেটিং অর্জন করেছে।…

আরও পড়ুন

বাংলাদেশ পুলিশের বর্তমান নতুন ইউনিফর্ম নিয়ে বাহিনীর সদস্যরা সন্তুষ্ট নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশের জন্য আগের ঐতিহ্যবাহী পোশাকগুলোর যেকোনো একটি ফিরিয়ে আনার বিষয়ে সরকার কাজ করছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী নয়; বরং পুলিশ হবে জনগণের বন্ধু। বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, সেবামুখী ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সংস্কারের অংশ হিসেবে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে।…

আরও পড়ুন

বিশ্বের গ্রিন ফ্যাক্টরিগুলোর মধ্যে সর্বোচ্চ স্কোর অর্জন করায় প্রতিষ্ঠানটিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বাংলাদেশের পোশাক শিল্পে পরিবেশবান্ধব উৎপাদনের নতুন মাইলফলক স্থাপন করেছে হ্যামস গার্মেন্টস লিমিটেড। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC) থেকে লিড প্লাটিনাম সনদে ১১০ এর মধ্যে ১০৮ স্কোর পেয়েছে হ্যামস গার্মেন্টস, যা বিশ্বের যেকোনো গ্রিন কারখানার মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে বিজিএমইএ। অনুষ্ঠানে বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান বলেন, এই অর্জন ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের…

আরও পড়ুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই গাইবান্ধার বাসিন্দা এবং টাঙ্গাইলের একটি পোশাক কারখানার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন নীরব (১২), নার্গিস (৩০), দোলা (৫০), সুলতান (২৮) ও রিফা (২০)। তারা গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট এলাকার দুটি পরিবারের সদস্য। তারা টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। নিহত রিফার ভাই ও একই কারখানার শ্রমিক বায়জিদ বোস্তামী জানান, গাইবান্ধার সাদুল্যাপুর থেকে বনশ্রী পরিবহনের একটি বাস…

আরও পড়ুন