Author: মিরর ডেস্ক

বিশ্বের টেক্সটাইল শিল্প এখন দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রচলিত পোশাকের বাইরে প্রযুক্তিনির্ভর বিশেষ ধরনের কাপড়ের চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। স্বাস্থ্যসেবা, ব্যক্তিগত পরিচর্যা, শিল্পকারখানা কিংবা গৃহস্থালি ব্যবহার সবখানেই বাড়ছে ননওভেন কাপড়ের ব্যবহার। এই পরিবর্তনের ধারায় এক দশকের কম সময়েই উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে ভারতের প্রতিষ্ঠান ওয়েলস্পান অ্যাডভান্সড টেক্সটাইলস। শুরুতে এটি ছিল ব্যবসা সম্প্রসারণের একটি উদ্যোগ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ননওভেন কাপড় উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে আধুনিক ও প্রযুক্তিনির্ভর একটি শক্তিশালী শিল্প। বর্তমানে স্পানলেস, নিডলপাঞ্চ এবং উন্নত রূপান্তর প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের বিশেষ কাপড় উৎপাদন করছে তারা। ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, ইউরোপ, যুক্তরাজ্য এবং মধ্যপ্রাচ্যের বাজারে পণ্য সরবরাহের মাধ্যমে আন্তর্জাতিক বাজারেও নিজেদের…

আরও পড়ুন

দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের রপ্তানিকারকদের তারল্য সংকট কমাতে নগদ সহায়তার অর্থ সংশ্লিষ্ট মাসেই ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, এ ধরনের আবেদন আর দীর্ঘদিন ধরে ঝুলে থাকবে না; দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় গভর্নর এ কথা বলেন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিদলে সংগঠনের পরিচালক মজুমদার আরিফুর রহমান, ড. রশিদ আহমেদ হোসাইনী এবং মাহিন অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ-আল-মাহমুদ মাহিন উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত…

আরও পড়ুন

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উপায় নিয়ে জাপান দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বিজিএমইএ। বিশেষ করে জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। বিজিএমইএ সূত্রে জানা যায়, ২০২৪–২৫ অর্থবছরে জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে প্রায় ১১৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। অন্যদিকে জাপান বিশ্ববাজার থেকে বছরে প্রায় ২৫ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করে। একক বাজার হিসেবে যুক্তরাষ্ট্রের পরই পোশাক আমদানিতে জাপানের অবস্থান, যা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য বড় সম্ভাবনার ইঙ্গিত দেয়। এই প্রেক্ষাপটে বিজিএমইএর একটি প্রতিনিধি দল জাপান দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ইপিএর সুযোগ কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ, বিশেষ করে জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ানোর…

আরও পড়ুন

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্পে শ্রমিকদের বেতন ও উৎসব বোনাস পরিশোধের পরিস্থিতি বেশ ইতিবাচক। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকরা তাঁদের ঈদ বোনাস হাতে পেয়েছেন। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য বলছে, এই দুই অঞ্চলের মোট ২ হাজার ১২৭টি সচল কারখানার মধ্যে ২ হাজার ৫১টি কারখানায় ইতিমধ্যে ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে। অর্থাৎ প্রায় ৯৬.৪৩ শতাংশ কারখানার শ্রমিকরা উৎসবের আগে বোনাস পেয়েছেন। তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসের বেতন প্রায় সব কারখানায়ই পরিশোধ করা হয়েছে, যার হার ৯৯.৯৫ শতাংশ। ফেব্রুয়ারি মাসের বেতনও ৯৮.২৬ শতাংশ বা ২ হাজার ৯০টি কারখানায় দেওয়া…

আরও পড়ুন

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে ডেনিম খাত। কয়েক দশকের অগ্রযাত্রায় ছোট পরিসরের একটি উদ্যোগ থেকে আজ এটি পরিণত হয়েছে বহু বিলিয়ন ডলারের শিল্পে। বর্তমানে বিশ্ববাজারে বাংলাদেশকে অনেকেই “ডেনিম ডেস্টিনেশন” হিসেবেই চেনে। এই যাত্রার সূচনা হয়েছিল ১৯৮৪ সালে। সে সময় ‘এনজেডএন ফ্যাশন’ নামের একটি ছোট কারখানা ইতালির এক ক্রেতার কাছে ১২ হাজার ডলারের জিন্স রপ্তানি করে। সেই ছোট রপ্তানি আজ বিশাল শিল্পে রূপ নিয়েছে, যা বাংলাদেশের পোশাক খাতকে নতুন মাত্রা দিয়েছে। বাংলাদেশের পোশাক রপ্তানি দীর্ঘদিন ধরে মূলত পাঁচ ধরনের পণ্যের ওপর নির্ভরশীল ছিল—ট্রাউজার, টি-শার্ট, সোয়েটার, শার্ট ও অন্তর্বাস। তবে ডেনিম খাত সেই সীমা ভেঙে পণ্যের বৈচিত্র্য বাড়াতে…

আরও পড়ুন

টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (PTEC) প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১৭ মার্চ। ১৯১৫ সালে “পাবনা গভর্নমেন্ট উইভিং স্কুল” নামে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি এক শতাব্দীরও বেশি সময় ধরে দেশের টেক্সটাইল খাতের জন্য দক্ষ প্রকৌশলী ও প্রযুক্তিবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পাবনা শহরে অবস্থিত পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বর্তমানে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে। প্রতিষ্ঠানটি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পরিচালিত এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের (বুটেক্স) অধিভুক্ত। প্রতিষ্ঠানটির সূচনা হয় ১৯১৫ সালে ব্রিটিশ আমলে “পাবনা গভর্নমেন্ট উইভিং স্কুল” নামে। সে সময় তাঁত ও বস্ত্র প্রযুক্তি সংশ্লিষ্ট স্বল্পমেয়াদি কোর্স চালু ছিল, যেখানে কাপড় বুনন,…

আরও পড়ুন

কারখানা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ এবং ঈদের আগে সব বকেয়া পাওনা পরিশোধের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১৫ মার্চ) বিকেলে আশুলিয়ার বাইপাইল ত্রিমোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন। শ্রমিকদের অভিযোগ, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত উইলিয়াম সোয়েটারস লিমিটেড কারখানায় তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন। সম্প্রতি কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি প্রায় ৫০ কিলোমিটার দূরে অন্য এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে শ্রমিকদের চাকরি ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। শ্রমিকরা জানান, হঠাৎ করে এত দূরে কারখানা স্থানান্তরের সিদ্ধান্তে তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অনেক শ্রমিক দীর্ঘদিন ধরে আশুলিয়া এলাকায় বসবাস…

আরও পড়ুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হচ্ছে ঈদযাত্রা। সাত দিনের সরকারি ছুটি মঙ্গলবার থেকে শুরু হলেও অনেকেই আজ সোমবার থেকেই বাড়ির পথে রওনা দিচ্ছেন। যানজট ও ভোগান্তি কমাতে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ ও কারখানা মালিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে একসঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক সড়কে না নামায় যানজট কমবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, সোমবার (১৬ মার্চ) বিকেল থেকেই গাজীপুরের অনেক পোশাক কারখানায় ছুটি শুরু হবে। পর্যায়ক্রমে এই ছুটি চলবে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত। এতে শ্রমিকরা টানা কয়েক দিন ধরে ধাপে ধাপে নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন। শিল্পাঞ্চল সংশ্লিষ্টরা…

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিকারকরা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারের তুলনায় গড়ে প্রায় ১০ শতাংশ কম দাম পান। যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার না থাকাকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে নতুন এক গবেষণায়। গবেষণাটি পরিচালনা করেছে Research and Policy Integration for Development (র‌্যাপিড)। এতে ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ের কাস্টমসের ASYCUDA World সিস্টেমে সংরক্ষিত প্রায় ২ কোটি ৫০ লাখ রপ্তানি তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক পরামর্শ সভায় গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপনকালে র‍্যাপিডের উপপরিচালক জিল্লুর রহমান বলেন, গড় হিসাবে ইউরোপীয় ইউনিয়নের তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি রপ্তানিকারকরা ১০ শতাংশেরও বেশি…

আরও পড়ুন

নারায়ণগঞ্জের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও অন্যান্য সুবিধা পরিশোধ না করাকে কেন্দ্র করে শ্রমিকদের অসন্তোষ বাড়ছে। গত কয়েক দিনে জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। এতে গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শিল্পাঞ্চল সংশ্লিষ্টদের মতে, প্রতি বছর ঈদ সামনে এলেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে এমন পরিস্থিতি তৈরি হয়। সময়মতো শ্রমিকদের পাওনা না দিলে অসন্তোষ দ্রুত আন্দোলনে রূপ নেয়, যার প্রভাব পড়ে সড়ক যোগাযোগ ও জনজীবনে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৩ মার্চ) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেতন ও ঈদ বোনাসের দাবিতে…

আরও পড়ুন