গাজীপুরের কাশিমপুরে একটি স্পিনিং মিলের কার্টন ও সুতার গোডাউনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট একযোগে কাজ করছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় অবস্থিত সুপ্রিম গার্মেন্টসের ওই গোডাউনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, সকাল ১০টা ১৪ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান। খবর পেয়ে দ্রুত প্রথম দফায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে আরও ৪টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিস সদস্যদের আপ্রাণ চেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com