মার্কেট লিডার মার্কস অ্যান্ড স্পেন্সারের (এমঅ্যান্ডএস) মর্যাদাপূর্ণ ‘প্ল্যান-এ সাস্টেইনেবিলিটি অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে ফখরুদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড। সম্প্রতি অনুষ্ঠিত ‘এমঅ্যান্ডএস সাপ্লায়ার সামিট ২০২৬’-এ টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদনের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই প্রক্রিয়ায় পোশাক তৈরি করে আসছে ফখরুদ্দিন টেক্সটাইল। কারখানা কর্তৃপক্ষের মতে, পুরো টিমের অক্লান্ত পরিশ্রম এবং এমঅ্যান্ডএসের সাথে সুদৃঢ় অংশীদারিত্বের ফলেই এই অভাবনীয় সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
এই স্বীকৃতির জন্য মার্কস অ্যান্ড স্পেন্সারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফখরুদ্দিন টেক্সটাইল। ভবিষ্যতে বস্ত্র খাতে পরিবেশবান্ধব এবং টেকসই উদ্ভাবন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।


