বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ওয়েট প্রসেস ক্লাবের আয়োজনে আগামী ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BUTEX-ITET DyeChem EXPO 2026’। বুটেক্সের কেন্দ্রীয় মাঠে দুই দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

দুই দিনের আয়োজনের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান, প্রদর্শনী, প্যানেল আলোচনা, ক্যারিয়ার টক ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় দিনে চলবে প্রদর্শনী, পোস্টার মূল্যায়ন, ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। টেক্সটাইল কেমিক্যাল ও সংশ্লিষ্ট শিল্প নিয়ে আয়োজিত এ এক্সপোর মূল লক্ষ্য শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো। এতে বিভিন্ন কেমিক্যাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের পণ্য, প্রযুক্তি, উদ্ভাবন এবং পরিবেশবান্ধব সমাধান তুলে ধরবে।

এক্সপোতে কেমিক্যাল প্রদর্শনীর পাশাপাশি থাকবে পোস্টার উপস্থাপনা, প্যানেল আলোচনা ও ক্যারিয়ার বিষয়ক আয়োজন। পোস্টার উপস্থাপনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টেক্সটাইল কেমিস্ট্রি, পরিবেশ, টেকসই প্রযুক্তি ও সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের গবেষণা ও উদ্ভাবনী কাজ তুলে ধরার সুযোগ পাবেন।

উল্লেখ্য, এক্সপোতে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত থাকছে টেক্সটাইল মিরর।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com