বছরের শুরুতেই বড় ধাক্কা খেলো বাণিজ্য খাত। শুধুমাত্র জুলাইয়ে বাণিজ্য ঘাটতি ২০৯ কোটি মার্কিন ডলার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আমদানি ব্যয় বেড়েছে অন্যদিকে রপ্তানি আয় কমেছে। এতে জুলাই মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২০৯ কোটি মার্কিন ডলারে।
বাংলাদেশ ব্যাংকের জুলাইভিত্তিক বৈদেশিক লেনদেনের ভারসাম্যসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাইয়ে পণ্য আমদানিতে দেশের ব্যয় হয়েছে ৬৪৪ কোটি ডলার।


