ইউনিভার্সিটি অব স্কলার্স-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা শিক্ষামূলক শিল্প পরিদর্শনের অংশ হিসেবে ইমপ্রেস-নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেড পরিদর্শন করেছে।
পরিদর্শনে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন মো. তৌহিদুল ইসলাম, সিনিয়র লেকচারার ও কো-অর্ডিনেটর এবং মো. খায়রুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
এ সময় শিক্ষার্থীরা ফাইবার থেকে সুতা উৎপাদন, কাপড় তৈরি, রংকরণ, ফিনিশিং এবং পোশাক উৎপাদনসহ বিভিন্ন শিল্পপ্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করে বাস্তব জ্ঞান অর্জন করে। পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং শিল্পকারখানার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও ধারণা লাভ করে।
এই শিল্প পরিদর্শন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রের সঙ্গে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য তাদের বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ করে।
প্রতিবেদক মো. আরিফ হোসেন
ইউনিভার্সিটি অব স্কলার্স


