বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল সায়হাম টেক্সটাইল। ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারে প্রতিদিন গড়ে ৩১ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ২২ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সাপ্তাহিক লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ারে প্রতিদিন গড়ে ২৬ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৩৪ শতাংশ। ২৫ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকা গড় দৈনিক লেনদেন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মালেক স্পিনিং।

ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ২৪ শতাংশ এসেছে কোম্পানিটির শেয়ার থেকে।শীর্ষ দশের তালিকায় এরপর রয়েছে সায়হাম কটন। কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৩ দশমিক ৮৪ শতাংশ।

এছাড়া আইপিডিসির ১৮ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ১৫ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা এবং প্যাসিফিক টেক্সটাইলের (পিটিএল) ১৫ কোটি ১১ লাখ ১০ হাজার টাকার শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনে এসব কোম্পানির অবদান যথাক্রমে ৩ দশমিক ১০, ২ দশমিক ৫৫ ও ২ দশমিক ৪৮ শতাংশ।

তালিকায় আরও রয়েছে ব্র্যাক ব্যাংক, লাভেলো আইসক্রিম ও ফারইস্ট নিটিং। প্রতিষ্ঠান তিনটির দৈনিক গড় লেনদেন হয়েছে যথাক্রমে ১২ কোটি ৭৭ লাখ ৯০ হাজার, ১১ কোটি ৭২ লাখ ২০ হাজার এবং ১১ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা। মোট লেনদেনে তাদের অংশ ছিল যথাক্রমে ২ দশমিক ১০, ১ দশমিক ৯৩ ও ১ দশমিক ৯০ শতাংশ।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com