ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইটিইটি)-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘মেক্রোটেক্স-আইটিইটি ইনডোর টুর্নামেন্ট ২০২৬’। আগামী ১৪ আগস্ট (শুক্রবার) সন্ধ্যা ৭টায় আইটিইটি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী আইটিইটি সদস্যদের আগামী ১০ আগস্টের মধ্যে নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়েছে।
টুর্নামেন্ট আয়োজক উপ-কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিনুল হক, সদস্য সচিব ইঞ্জিনিয়ার এ. এস. এম. আসিক ইসতিয়াক (লিখন) এবং সহ-সদস্য সচিব ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন এক বার্তায় সর্বস্তরের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতি দিয়ে আয়োজনটিকে প্রাণবন্ত, সফল ও স্মরণীয় করার আহ্বান জানিয়েছেন।
রেজিষ্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdW-5PoG-H3h-lZmqW2w56lh4mql5a7m7wRZZH90poYbssZKg/viewform

