তৈরি পোশাক শিল্পের অন্যতম বড় ক্রীড়া উৎসব ‘বিজিএমইএ ফুটবল কাপ’ আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পোশাক খাতের উদ্যোক্তা ও কর্মীদের মধ্যে ক্রীড়া সুলভ মনোভাব, পারস্পরিক সৌহার্দ্য ও দলীয় সমঝোতা জোরদার করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

সম্প্রতি ঢাকার উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বিজিএমইএ স্পোর্টস কমিটির এক সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ স্পোর্টস কমিটির ডিরেক্টর-ইন-চার্জ শাহ রায়ীদ চৌধুরী।

টুর্নামেন্টটিকে দৃষ্টিনন্দন, প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ও স্মরণীয় করে তুলতে প্রয়োজনীয় প্রস্তুতি ও যাবতীয় আয়োজন নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক নাফিস উদ দৌলা, আসিফ কামাল পাশা ও সাকীফ আহমেদ সালাম। এছাড়া স্পোর্টস কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ আলী খান, কো-চেয়ারম্যান আকবর হায়দার মুন্না, স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, বিজিএমইএর সাবেক পরিচালক মো. ইমরানুর রহমান, ফকির ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ, এপিলায়ন গ্রুপের পরিচালক জুনাইদ আবু সালেহ মুসা, অ্যাপারেলস ভিলেজ লিমিটেডের পরিচালক মির্জা ফায়াজ হোসেন এবং মোশাররফ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক সভায় অংশ নেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com