EMMTEX SLN Textile Industry Advertisement Banner

দেশের টেক্সটাইল প্রকৌশলীদের শীর্ষ সংগঠন আইটিইটি (ITET) এর আসন্ন নির্বাচনে এনায়েত-সুমাইল-নিক্সন পরিষদ বা জিজি প্যানেল থেকে সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন প্রকৌশলী মোহাঃ মইদুল ইসলাম (মঈদ) । বুটেক্সের ৩০তম ব্যাচের এই শিক্ষার্থী পেশাগত জীবনে একজন সফল উদ্যোক্তা এবং দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ সংগঠক হিসেবে সুপরিচিত ।

পেশাগত সাফল্য ও অভিজ্ঞতা:

বর্তমানে ইমটেক্স সলিউশনস বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন প্রকৌশলী মইদুল ইসলাম । তাঁর দীর্ঘ পেশাগত ক্যারিয়ারে তিনি টেক্সটাইল কেমিক্যাল, মার্কেটিং, সেলস ম্যানেজমেন্ট ও বিজনেস ডেভেলপমেন্টে বিশেষ দক্ষতা অর্জন করেছেন । এর আগে তিনি হান্টসম্যানের এজেন্ট ‘সুইস্কো-লোরস বাংলাদেশ লিমিটেড’-এ এরিয়া সেলস হেড ও এজিএম এবং ডাইস্টারের এজেন্ট ‘স্কারলেট সার্ভিসেস লিমিটেড’-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দেশের জনপ্রিয় টেক্সটাইল ম্যাগাজিন ‘টেক্সটাইল টুডে’ এর মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবেও কাজ করেছেন ।

সাংগঠনিক ও সামাজিক সম্পৃক্ততা:

প্রকৌশলী মইদুল ইসলাম মঈদের সাংগঠনিক দক্ষতা সর্বজনবিদিত। তিনি আইটিইটির ১৩তম কাউন্সিলের সফল ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন । বর্তমানে তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের (টিইএফ) সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং আইটিইটির অন্তর্বর্তীকালীন কমিটির সমাজকল্যাণ ও ইভেন্ট ম্যানেজমেন্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ।

পেশাগত সংগঠনের পাশাপাশি তিনি আইইবি-র (IEB) ফেলো আজীবন সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) আজীবন সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জড়িত । ছাত্রজীবনেও তিনি একজন বলিষ্ঠ নেতা ছিলেন; তিনি বুটেক্সের শহীদ আজিজ হলের সাবেক সভাপতি এবং বুটেক্স ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ।

তরুণ প্রজন্মের প্রতি প্রতিশ্রুতি:

নির্বাচনী প্রচারণায় প্রকৌশলী মইদুল ইসলাম বিশেষ করে নবীনদের সমস্যা সমাধানে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ।টেক্সটাইল মিররের একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “ফ্রেশার হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশের সময় তরুণরা যে চ্যালেঞ্জগুলো ফেস করে, সেগুলো নিরসনে আইটিইটি-র জোরালো ভূমিকা থাকা প্রয়োজন।

আমরা বিভিন্ন ব্যাচের সাথে মতবিনিময় করছি। বিশেষ করে ৪১ থেকে ৪৭ তম ব্যাচের প্রকৌশলীরা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তারা বর্তমানে কর্মক্ষেত্রে প্রবেশের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছেন।”

তিনি আরও যোগ করেন, “আমরা তরুণদের মনের কথাগুলো শুনছি। তারা কর্মক্ষেত্রে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, তা সমাধানে আমাদের প্যানেল সম্মিলিত পরিকল্পনা গ্রহণ করবে।”

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com