EMMTEX SLN Textile Industry Advertisement Banner

দেশের টেক্সটাইল প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করতে এবং আইটিইটি (ITET)-কে একটি আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লড়ছেন প্রকৌশলী চন্দ্র শেখর দাশ । বুটেক্সের ৩২তম ব্যাচের এই কৃতি শিক্ষার্থী বর্তমানে মন্ডল গ্রুপের কটন ফিল্ড বিডি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM) এবং বিভাগীয় প্রধান (মার্কেটিং ও মার্চেন্ডাইজিং) হিসেবে দায়িত্বরত আছেন।

পেশাগত দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা:

মার্কেটিং, মার্চেন্ডাইজিং এবং টেক্সটাইল অপারেশন ম্যানেজমেন্টে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই প্রকৌশলী তাঁর ক্যারিয়ারে দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করেছেন । পেশাগত প্রয়োজনে তিনি সুইজারল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি, ফ্রান্স এবং পর্তুগালসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে ব্যবসায়িক সফর করেছেন এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করেছেন । এছাড়াও তিনি একজন সফল স্কিল ডেভেলপমেন্ট ট্রেইনার এবং মোটিভেশনাল স্পিকার হিসেবে ১৫০০-এর বেশি পেশাজীবীকে প্রশিক্ষণ প্রদান করেছেন ।

প্রকৌশলী চন্দ্র শেখর দাশের সাংগঠনিক ভিত্তি অত্যন্ত মজবুত। তিনি আইটিইটি-র ১৩তম কেন্দ্রীয় কাউন্সিলে সফলভাবে সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । বর্তমানে তিনি আইটিইটির অন্তর্বর্তীকালীন কমিটির প্রচার ও প্রকাশনা স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করছেন । এছাড়াও তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের (TEF) সদস্য এবং বুটেক্সের এস. এ. হল কালচারাল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ।

নির্বাচনী ভিশন ও ডিজিটাল পরিকল্পনা:

প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হলে আইটিইটি-কে ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করাই তাঁর মূল লক্ষ্য । তাঁর উল্লেখযোগ্য পরিকল্পনাগুলো হলো:

পূর্ণাঙ্গ ওয়েবসাইট ও অনলাইন মেম্বারশিপ:

আইটিইটির ওয়েবসাইটকে একটি পূর্ণাঙ্গ ও ইন্টার-অ্যাক্টিভ প্ল্যাটফর্মে রূপান্তর করা, যাতে সদস্যরা এক বসাতেই অনলাইনে মেম্বারশিপের সকল প্রক্রিয়া ও পেমেন্ট সম্পন্ন করতে পারেন । টেক্সটাইল মিরর এর একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার প্রথম লক্ষ্য হবে আইটিইটির ওয়েবসাইটকে একটি পূর্ণাঙ্গ ও পেশাদার রূপ দেওয়া। আমরা চাই এমন একটি শক্তিশালী সিকিউরিটি সিস্টেম ও অনলাইন পেমেন্ট গেটওয়ে তৈরি করতে, যেখানে একজন সদস্য ঘরে বসেই এক নিমিষে তাঁর সদস্যপদ নবায়ন বা নতুন মেম্বারশিপের আবেদন সম্পন্ন করতে পারবেন”

ডাটাবেজ পুনরুদ্ধার ও স্বচ্ছতা:

সংগঠনের স্বচ্ছতা নিয়ে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, “অন্তর্বর্তীকালীন কমিটিতে কাজ করতে গিয়ে আমরা দেখেছি বিগত সময়ের সদস্যদের কোনো ডিজিটাল ডাটা সংরক্ষিত ছিল না। আমরা ১৩তম কাউন্সিলের ডিরেক্টরি অনুসরণ করে নতুন করে মেম্বারদের তথ্য ডাটাবেজে অন্তর্ভুক্ত করার কাজ শুরু করেছি। নির্বাচিত হলে প্রতিটি সদস্যের প্রোফাইল আপডেট ও তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা হবে”

সফলদের নিয়ে পডকাস্ট:

টেক্সটাইল সেক্টরে সফল প্রকৌশলীদের গল্প পুরো জাতির কাছে পৌঁছে দিতে প্রতি সপ্তাহে একটি করে পডকাস্ট করার পরিকল্পনা রয়েছে তাঁর । এজন্য আইটিইটি কার্যালয়ে একটি স্টুডিও বা পডকাস্ট রুম তৈরির স্বপ্ন দেখেন তিনি।সদস্যদের বিমুখতা দূরীকরণ:দীর্ঘ সময় নির্বাচন না হওয়ায় সদস্যদের মধ্যে যে বিমুখতা তৈরি হয়েছে, তা দূর করতে নিয়মিত যোগাযোগ ও তথ্য প্রচারের মাধ্যমে সদস্যদের পুনরায় আইটিইটি-র প্রতি আগ্রহী করে তোলা ।

ভবিষ্যৎ লক্ষ্য:

আইটিইটির নিজস্ব ভবন নির্মাণ এবং বিসিএস ক্যাডার নিয়ে কাজ করার পরিকল্পনাও তাঁর প্রচারণার অন্যতম অংশ ।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com