একটি আইডিয়া বদলে দিতে পারে পুরো ইন্ডাস্ট্রি।একটি প্রতিযোগিতা খুলে দিতে পারে নতুন সম্ভাবনার দরজা।তাই প্রস্তুত তো নিজেকে প্রমাণ করার জন্য?”
1st BUFT National Apparel Festival 2026″ নিয়ে আসছে জ্ঞান, উদ্ভাবন ও প্রতিযোগিতার সবচেয়ে বড় মিলনমেলা। তোমার মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার এ সুযোগ হাতছাড়া করো না।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (BUFT)-এর “BUFT Apparel Club” (BAC) আয়োজন করতে যাচ্ছে দেশের প্রথম জাতীয় পর্যায়ের অ্যাপারেল ও টেক্সটাইলভিত্তিক স্কিল ডেভেলপমেন্ট উৎসব— “১ম বিইউএফটি ন্যাশনাল অ্যাপারেল ফেস্টিভ্যাল ২০২৬”।
এই উৎসবের লক্ষ্য হলো শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার পাশাপাশি শিল্পখাত ও একাডেমিয়ার মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করা।
📅 অনুষ্ঠানসূচি:🗓️তারিখ: ০৪–০৫ জুলাই ২০২৬⏰সময়: সকাল ৯:০০টা – বিকেল ৫:০০টা📍স্থান: বিইউএফটি ক্যাম্পাস, নিশাতনগর, তুরাগ, ঢাকা 🌟 উৎসবের প্রধান আকর্ষণসমূহ
🏆 অ্যাপারেল অলিম্পিয়াড
অ্যাপারেল, টেক্সটাইল ও ফ্যাশন শিল্প সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা যাচাইয়ের জন্য আয়োজিত একটি প্রতিযোগিতা।প্রতিযোগিতার বিষয়সমূহ: অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেক্সটাইল মার্চেন্ডাইজিং কোয়ালিটি ম্যানেজমেন্ট সাসটেইনেবিলিটি ফ্যাশন টেকনোলজি শিল্পখাতের সমসাময়িক চর্চা
পর্বসমূহ: প্রিলিমিনারি রাউন্ড (MCQ) ফাইনাল রাউন্ড (সংক্ষিপ্ত প্রশ্নোত্তর) 🏆 ৩০০ সেকেন্ডস ইনোভেশনঅ্যাপারেল ও টেক্সটাইল শিল্পে নতুন ধারণা, গবেষণা এবং উদ্ভাবনী সমাধান উপস্থাপনের একটি বিশেষ প্ল্যাটফর্ম।ক্যাটাগরি: গবেষণাভিত্তিক উদ্ভাবন (Research-Based Innovation) পোস্টার প্রেজেন্টেশন 👨🎓 কারা অংশগ্রহণ করতে পারবে?
বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক (Undergraduate) পর্যায়ের শিক্ষার্থীরা এই উৎসবে অংশগ্রহণ করতে পারবে। 🎯 কেন অংশগ্রহণ করবেন? জাতীয় পর্যায়ে নিজের দক্ষতা ও প্রতিভা প্রদর্শনের সুযোগ শিল্পখাতের বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের সঙ্গে নেটওয়ার্কিং সমস্যা সমাধান ও উপস্থাপনা দক্ষতা উন্নয়নের সুযোগ মূল্যবান অভিজ্ঞতা ও স্বীকৃতি অর্জন আকর্ষণীয় পুরস্কার, সার্টিফিকেট ও সম্মাননা লাভের সুযোগ🔥 অ্যাপারেল ও টেক্সটাইল খাতে উদ্ভাবনের নতুন যাত্রায় আপনিও যুক্ত হোন। আপনার জ্ঞান, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাকে জাতীয় মঞ্চে তুলে ধরুন।


