EMMTEX SLN Textile Industry Advertisement Banner

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানায় পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার সকালে ড্রেসম্যান লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, সকালে কর্মস্থলে যোগ দেওয়ার পর শ্রমিকরা কারখানার সরবরাহ করা পানি পান করেন। কিছুক্ষণ পর তাঁদের মধ্যে বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে অসুস্থ শ্রমিকের সংখ্যা দ্রুত বেড়ে গেলে কারখানাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

অসুস্থ কয়েকজন শ্রমিকের দাবি, পানিতে দুর্গন্ধ ছিল। পানি পান করার অল্প সময়ের মধ্যেই তারা শারীরিকভাবে অসুস্থ বোধ করতে শুরু করেন। পরে অনেক শ্রমিক একই ধরনের সমস্যায় আক্রান্ত হন।

শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, সকালে কর্মস্থলে যোগ দেওয়ার পর শ্রমিকরা কারখানার সরবরাহ করা পানি পান করেন। কিছুক্ষণ পর তাঁদের মধ্যে বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে অসুস্থ শ্রমিকের সংখ্যা দ্রুত বেড়ে গেলে কারখানাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ড্রেসম্যান লিমিটেডের এজিএম (প্রশাসন) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ৪০ থেকে ৫০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পাওয়ার পরপরই তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাঁর ধারণা, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কিছু শ্রমিক দূষিত পানি পান করে থাকতে পারেন।

তবে কারখানার পানিতে কোনো সমস্যা পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিক অসুস্থ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অসুস্থদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, আক্রান্ত শ্রমিকদের অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com