EMMTEX SLN Textile Industry Advertisement Banner

রাজধানীর পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’। প্রদর্শনীর ২০তম আসরের উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সম্মুখসারি থেকে ভবিষ্যতের পথে’। বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। প্রদর্শনীজুড়ে ডেনিমশিল্পের নতুন প্রযুক্তি, উদ্ভাবনী পণ্য ও টেকসই উৎপাদন–সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।আয়োজনের অংশ হিসেবে দুই দিনে পাঁচটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের নতুন পণ্যের পাশাপাশি এমন সব উদ্ভাবনী ধারণা উপস্থাপন করবে, যা ভবিষ্যতের ডেনিমশিল্পের সম্ভাবনা ও দিকনির্দেশনা তুলে ধরবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com