দি ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশ-এর বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য এবং নিট এশিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ইঞ্জি. মো. সাইফুল ইসলাম (শাহিন) সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে মনোনীত হয়েছেন। তাঁর এই গৌরবময় অর্জনে আইটিইটি-বাংলাদেশ এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) আইটিইটি-বাংলাদেশ এর আহ্বায়ক ইঞ্জি. এহসানুল করিম কায়সার এবং সদস্য সচিব ইঞ্জি. এ কে এম মহসিন আহমেদ যৌথ স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ উল্লেখ করেন, ইঞ্জি. মো. সাইফুল ইসলামের এই মনোনয়ন নিঃসন্দেহে তাঁর দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, নেতৃত্বগুণ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের অনন্য স্বীকৃতি। একই সঙ্গে এটি সমগ্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পরিবারের জন্যও এক অত্যন্ত গৌরবময় অর্জন।
আইটিইটি নেতৃবৃন্দ গভীর বিশ্বাস প্রকাশ করে বলেন, তাঁর মেধা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি এই নতুন দায়িত্ব অত্যন্ত সফলভাবে পালন করবেন এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। বার্তায় তাঁর কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের আরও সাফল্য, সম্মান, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করা হয়।


