EMMTEX SLN Textile Industry Advertisement Banner

রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ১০ ও ১১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো। ডেনিম শিল্পের এই আন্তর্জাতিক প্রদর্শনীটি আইসিসিবির ৪ নম্বর হলে অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যেই এক্সপোর আয়োজক কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়েছে।

প্রদর্শনীতে অংশ নিতে আগ্রহীদের অফিসিয়াল ই-মেইল আইডি ব্যবহার করে visitor.bangladeshdenimexpo.com লিঙ্কের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আয়োজকরা জানিয়েছেন, নিবন্ধিত অতিথিদের ই-মেইলে খুব শীঘ্রই অফিশিয়াল আমন্ত্রণপত্র পাঠানো হবে। ডেনিম খাতের আধুনিক প্রযুক্তি, টেকসই উৎপাদন ও নতুন নকশা প্রদর্শনীর লক্ষ্যে তৈরি এই আন্তর্জাতিক আয়োজনে সংশ্লিষ্ট খাতের দেশী-বিদেশী বিশেষজ্ঞদের মিলনমেলা ঘটবে বলে আশা করা হচ্ছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com