EMMTEX SLN Textile Industry Advertisement Banner

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি (TES) আয়োজিত বহুল প্রতীক্ষিত “টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল ২.৬”-এর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের জনপ্রিয় টেক্সটাইলভিত্তিক মিডিয়া প্ল্যাটফর্ম “টেক্সটাইল মিরর”।

দেশের টেক্সটাইল খাতের সংবাদ, বিশ্লেষণ ও সমসাময়িক তথ্য তুলে ধরার ক্ষেত্রে “টেক্সটাইল মিরর” দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের এই সম্পৃক্ততা “টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল ২.৬” আয়োজনকে আরও প্রাণবন্ত ও ব্যাপক পরিসরে পৌঁছে দিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

আগামী ৩ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন। তরুণ টেক্সটাইল শিক্ষার্থী ও ভবিষ্যৎ প্রকৌশলীদের জন্য এটি হতে যাচ্ছে জ্ঞান বিনিময়, দক্ষতা উন্নয়ন ও নেটওয়ার্কিংয়ের এক অনন্য প্ল্যাটফর্ম।

উল্লেখ্য, অনুষ্ঠানে অংশগ্রহণের রেজিস্ট্রেশন ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি বিশ্বাস করে, “টেক্সটাইল মিরর”-এর মিডিয়া সাপোর্ট এই আয়োজনকে দেশের টেক্সটাইল কমিউনিটির মাঝে আরও কার্যকরভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রেজি লিংক: https://forms.gle/5pjh6BqrUWrywuwB6

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com