১৫তম আইটিইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-কে সামনে রেখে ‘ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশলী পরিষদ’ প্যানেলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। টেক্সটাইল প্রকৌশলীদের শীর্ষস্থানীয় এই সংগঠনের নির্বাচনে প্যানেলটির নেতৃত্ব দিচ্ছেন সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ড. আহমেদ উল্লাহ।
তাঁর সাথে সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন প্রকৌশলী, তারা হলেন— ইঞ্জিঃ জসিম উদ্দিন (সহ সভাপতি-১), ইঞ্জিঃ মোঃ মনসুর রহমান রাশেদ (সহ সভাপতি-২) এবং ইঞ্জিঃ রওশন জামির (সহ সভাপতি-৩)। এছাড়া প্যানেলের যুগ্ম মহাসচিব পদপ্রার্থী হিসেবে লড়ছেন ইঞ্জিঃ মোঃ তাজুল ইসলাম (যুগ্ম মহাসচিব-১) ও ইঞ্জিঃ মোঃ তুহিন ইবনে সাবির (যুগ্ম মহাসচিব-২)।
প্যানেলের অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে ইঞ্জিঃ শাহরিয়ার জিসান বিপ্লব এবং কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মোঃ ইমরান সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দায়িত্বের জন্য শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে ইঞ্জিঃ মোঃ সাকিবুর রহমান এবং সহ শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে ইঞ্জিঃ মো: তানভির রহমান প্রার্থী হয়েছেন। অন্যদিকে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইঞ্জিঃ মোঃ সাইফুল আলম এবং সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইঞ্জিঃ আকতারুজ্জামান রনি প্যানেল থেকে লড়ছেন। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ইঞ্জিঃ নাসিরুল ইসলাম নাহিদ এবং সহ ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ইঞ্জিঃ মোঃ ইকবাল হোসাইন লড়ছেন।
এছাড়াও, আন্তর্জাতিক ও সামাজিক উন্নয়ন খাতকে বেগবান করতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি: মুহা্ম্মাদ জাহিদুল হক, নিয়োগ ও বিনিয়োগ সম্পাদক পদে ইঞ্জি: মো: মোস্তাফিজুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক পদে ইঞ্জি: মেজবাউল ইসলাম এবং সহ সমাজ কল্যাণ সম্পাদক পদে ইঞ্জি: মোজাহিদ হাসান (হানিফ) প্রার্থী হয়েছেন। এছাড়া সাংগঠনিক প্রশাসনিক কাজের জন্য দপ্তর সম্পাদক পদে ইঞ্জি: তলহা জুবায়ের এবং নারী নেতৃত্ব বিকাশে মহিলা বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি: ইশরাত জাহান নাফি প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলের চার জন নির্বাহী সদস্য পদপ্রার্থীরা হলেন যথাক্রমে— ইঞ্জি: মো: জাহিদ আল হাসান, ইঞ্জি: রেজাউল করিম, ইঞ্জি: শংকর দয়াল বিশ্বাস এবং ইঞ্জি: মো: জহিরুল হক খান। ।


