Advertisement

” উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “8th World Invention Competition & Exhibition (WICE) 2026 – Bangladesh National Round”। রাজধানীর নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ আয়োজিত এ আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় দেশের তরুণ উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তিপ্রেমীদের অংশগ্রহণে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও সৃজনশীল পরিবেশ।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে Dreams of Bangladesh, যা তরুণদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কাজকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিনির্ভর প্রজেক্ট ও গবেষণাভিত্তিক সমাধান উপস্থাপন করেন। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্মার্ট সমাধানসহ নানা আধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এস. এম. জাহাঙ্গীর হোসাইন, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-১৮; মহিউদ্দিন আল হেলাল, মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট কর্মকর্তা ও গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের উপপরিচালক; অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বিশিষ্ট অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়; মিস লাবিবা আবদুল্লাহ, সদস্য, ট্রাস্টি বোর্ড, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ; মি. সাদ-আল-জাবির আবদুল্লাহ, সদস্য, ট্রাস্টি বোর্ড, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ; ড. মোঃ মিজানুর রহমান, উপাচার্য, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ; সিডিআর মোঃ মোস্তফা শহীদ (অব.), রেজিস্ট্রার, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ; মুহাম্মদ শামসুদ্দোহা আলম, প্রক্টর, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ; মোঃ রাইহান-উল-মাসুদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ; মাহাদির ইসলাম, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, Dreams of Bangladesh; মোঃ মঈন উদ্দিন, সভাপতি, Dreams of Bangladesh।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, তরুণদের উদ্ভাবনী ক্ষমতা ও গবেষণামূলক চিন্তাধারা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা তরুণদের দক্ষতা বিকাশের পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ সৃষ্টি করে। আয়োজকরা জানান, WICE 2026 শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণরা তাদের সৃজনশীলতা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর চিন্তাধারাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পায়। উদ্ভাবনের এ যাত্রায় তরুণদের সক্রিয় অংশগ্রহণই আগামী দিনের স্মার্ট ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

প্রতিবেদক : মোঃ এহছানুল আজম মুন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com