নিটার প্রিমিয়ার লিগ (NPL) উপলক্ষে গঠিত ফুটবল দল এফ সি কালা-এর অফিসিয়াল প্রোমোশনাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে টেক্সটাইল মিরর। এই পার্টনারশিপের মাধ্যমে ক্রীড়া ও টেক্সটাইল কমিউনিটির মাঝে একটি শক্তিশালী সংযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছে উভয় পক্ষ।
এফ সি কালা শুরু থেকেই দলগত ঐক্য, স্পোর্টসম্যানশিপ এবং প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে টেক্সটাইল মিরর দেশের টেক্সটাইল ও অ্যাপারেল খাতের একটি পরিচিত প্ল্যাটফর্ম হিসেবে তরুণদের ইতিবাচক কার্যক্রমে সবসময় উৎসাহ দিয়ে আসছে। এই পার্টনারশিপ নিয়ে এফ সি কালা টিম ম্যানেজমেন্ট জানায়, “টেক্সটাইল মিররের মতো একটি সংবাদ মাধ্যমের সমর্থন আমাদের দলকে আরও অনুপ্রাণিত করবে। আমরা মাঠে সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।”
এফ সি কালা প্লেয়ার লিস্ট ১. সাগর শিকদার (ক্যাপ্টেন) ২. সাদ ৩. শ্রেয়াস ৪. মাহমুদ ৫. প্রান্ত চৌধুরী ৬. সামি ৭. সাব্বির ৮. সিবাত ৯. শিশ ১০. প্রশুন ১১. ফাহিম আনিক ১২. ফুরদিন ১৩. নোমান ১৪. রূপক ১৫. রুবায়েত ১৬. মঈদুল ১৭. নাবিস ১৮. শাহরিব ১৯. আদীব ২০. তাজবিদ ২১. আবির টিম ম্যানেজার: অমর্ত্য চৌধুরী ।

