ইউনিভার্সিটি অব স্কলার্সের, স্কলার্স ফ্যাশন ক্লাবের বর্ণাঢ্য ও আন্তরিক আয়োজনের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছে।
অনুষ্ঠানে ক্লাবের সাবেক উপদেষ্টা সায়েদা সিরাজুম মুনিরা ম্যামকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। তাঁর অবদান ও দীর্ঘদিনের দিকনির্দেশনার জন্য ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে নতুন উপদেষ্টা হিসেবে অনু আক্তার ম্যামকে স্বাগত জানানো হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাব্বির আহমেদ, সহ-সভাপতি মোঃ রিমন, সাধারণ সম্পাদক মোঃ হোসাইন হাসান আবির এবং মিডিয়া ও কমিউনিকেশন লিড হিসেবে রয়েছেন মোঃ আরিফ হোসাইন। এছাড়া কমিটিতে আরও ২৪ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।
অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও প্রাণবন্ত। নতুন নেতৃত্বের মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

