EMMTEX SLN Textile Industry Advertisement Banner

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম। পেশাজীবন, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এই প্রার্থীকে দলটি একজন যোগ্য ও অভিজ্ঞ প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেয়।

১৯৮৪ সালে ঢাকার সাভারে একটি রাজনৈতিক সচেতন পরিবারে জন্ম নেওয়া মাহবুবা হাকিম ছোটবেলা থেকেই দেশপ্রেম, ন্যায়বিচার ও ধর্মীয় মূল্যবোধে গড়ে ওঠেন। শিক্ষাজীবনে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি (১৯৯৯) ও এইচএসসি (২০০১) পরীক্ষায় স্টার মার্কসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি অর্জন করেন। পরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।

পেশাগত জীবনে তিনি দেশের স্বনামধন্য কয়েকটি টেক্সটাইল প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে টেক্সটাইল বার্ডস গ্রুপ, আনলিমা টেক্সটাইল লিমিটেড এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিশেষ করে ল্যাবরেটরি ব্যবস্থাপনা ও কোয়ালিটি কন্ট্রোল খাতে তার দক্ষতা উল্লেখযোগ্য।

দলীয় সূত্রে জানা গেছে, পেশাগত অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার ভিত্তিতেই তাকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দেওয়া হয়।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com