রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরে অবস্থিত ১০ কাঠা জমির পজেশন আনুষ্ঠানিকভাবে বুঝে পেয়েছে আইটিইটি-বাংলাদেশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, জমিটিতে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদ করার পর রাজউক কর্তৃপক্ষ পজেশন হস্তান্তর সম্পন্ন করে।
এদিকে, জমিটি ঘিরে প্রাচীর নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে। একইসঙ্গে জমির রেজিস্ট্রেশনের জন্য লিজ দলিলের খসড়া প্রস্তুত করার কাজও শেষ হয়েছে।সংশ্লিষ্টরা আশা করছেন, সব প্রক্রিয়া সম্পন্ন করে খুব শিগগিরই জমির রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করা যাবে।

