শিল্পখাতের নিরাপত্তা ও শৃঙ্খলায় বিশেষ অবদানের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জের বিদায়ী অতিরিক্ত ডিআইজি মোহাঃ আসাদুজ্জামানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
আদমজী ইপিজেড সংলগ্ন একটি হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাতেম বিদায়ী কর্মকর্তা মোহাঃ আসাদুজ্জামানকে একজন মানবিক ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করেন। তিনি শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মালিক-শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে বিদায়ী অতিরিক্ত ডিআইজির ভূমিকার প্রশংসা করেন।
পাশাপাশি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।অনুষ্ঠানে র্যাব-১১-এর অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

