বিইউএফটিতে ৪ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হলো টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ১০ ক্যাম্পাস ডে। “বিইউএফটি টেক্সটাইল ক্লাবের” আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, গবেষণাভিত্তিক ধারণা এবং প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে নিজেদের প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটায়।
এর মধ্য দিয়ে ভবিষ্যতের “টেক্সটাইল ট্যালেন্ট” খুঁজে পাওয়ার যাত্রা আরও একধাপ এগিয়ে গেল। অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার, কনভেনার (ITET) এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান, Textile Today Innovation Hub।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি-এর উপাচার্য (মনোনীত) প্রফেসর ড. ইঞ্জি. আয়ুব নবি খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. আলমগীর হোসেন (অ্যাক্টিং প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার, বিইউএফটি), সৈয়দ ইকবাল রিজভী (ম্যানেজিং ডিরেক্টর, Sameet Dye-Chem Limited), ইঞ্জি. মো. আবু নাসের মল্লিক (ডিজিএম, সেলস অ্যান্ড মার্কেটিং, Pure Chemicals) এবং আদনান মাহমুদ (ম্যানেজার, টেকনিক্যাল সার্ভিসেস, Coats Bangladesh Limited)। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য প্রদান করেন Tareq Amin, প্রতিষ্ঠাতা ও সিইও, Textile Today Innovation Hub। তিনি টেক্সটাইল খাতে প্রযুক্তিগত উদ্ভাবন ও আধুনিক চিন্তার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও বিইউএফটি -এর বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন, যা আয়োজনটিকে আরও সমৃদ্ধ করে তোলে। সফলভাবে সমাপ্ত এই আয়োজন বিইউএফটি -এর টেক্সটাইল খাতে দক্ষ মানবসম্পদ তৈরি ও উদ্ভাবন চর্চা এগিয়ে নেওয়ার অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত করে।

