Advertisement

আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে হ্যামস গার্মেন্টস লিমিটেড পেয়েছে বিকেএমইএ’র ‘সাসটেইনেবিলিটি চ্যাম্পিয়ন’ স্বীকৃতি। এই অর্জনকে প্রতিষ্ঠানটি শুধু অবকাঠামোগত উন্নয়ন হিসেবে নয়, বরং মানুষের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দেখছে।

প্রতিষ্ঠানটির মতে, টেকসই উন্নয়নের মূল শক্তি তাদের শ্রমিক ও কর্মীরা। তাদের পরিশ্রম, নিষ্ঠা এবং দায়িত্ববোধই একদিকে যেমন উৎপাদনে উৎকর্ষতা এনে দিচ্ছে, অন্যদিকে পরিবেশবান্ধব উদ্যোগগুলোও সফলভাবে এগিয়ে নিচ্ছে।

হ্যামস গার্মেন্টস লিমিটেড আরও জানায়, আধুনিক উৎপাদন ব্যবস্থার সঙ্গে দায়িত্বশীল টেকসই চর্চা একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব—এবং তারা ধারাবাহিকভাবে সেই প্রমাণ দিয়ে যাচ্ছে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com